Amar Gram: Smart Platform: অ্যাপটি ইনস্টল করুন এবং গ্রামের সাথে সংযুক্ত থাকুন। 🌟Install now 

গ্রামের নতুন গল্প, ছবি ও অনুভূতি জানার জন্য Amar Gram নিউজফিডে ফিরে আসুন।

Md. Fazlur Rahman

Md. Fazlur Rahman

আমার গ্রাম

publicText only

ভূমিকা : সবুজ শ্যামলে ভরা আমাদের এদেশের বেশির ভাগ স্থানজুড়ে রয়েছে গ্রাম। আমাদের এ গ্রামগুলাে যেন সবুজের লীলাভূমি। গ্রামের সবুজ প্রকৃতি যেকোনাে মানুষের হৃদয়কে প্রশান্তিতে ভরে দেয়। গ্রামের শান্ত পরিবেশ মানুষের সকল ক্লান্তি দূর করে। গ্রামই এদেশের প্রাণ। ‎ ‎গ্রামের অবস্থান : আমাদের গ্রামের নাম কদুপুর। এটি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়ন, ৯নং ওয়ার্ডে অবস্থিত। এর পাশে রয়েছে নোয়াগাঁও  তার পাশ দিয়ে বয়েগেছে শাখাবরাক নদী। নদীর দুপাশের প্রাকৃতিক শােভা এ গ্রামগুলোকে অপূর্ব সৌন্দর্য দান করেছে। ‎ ‎গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য : আমাদের গ্রামখানি ছবির মতাে। আম-জাম, কাঁঠাল-লিচু, নারিকেল- সুপারি,  শিমুল-পলাশ, তাল-তমাল আর নানাজাতের গাছপালায় ফুল ফসলে সুসজ্জিত আমাদের এই গ্রাম। ঝােপঝাড় লতাপাতার নিবিড় ঘনিষ্ঠতা সবার মন কেড়ে নেয়। পাখ পাখালির কলকাকুলিতে সব সময়ই মুখর থাকে গ্রামখানি। দিগন্তবিস্তৃত ফসলের মাঠ, ধান-বুননের হাতছানি, নিঝুম দুপুরে গাছের ছায়ায় কৃষানের বিশ্রামে জুড়িয়ে যায় মনপ্রাণ। দিঘী-ডােবা, বিল-ঝিল- কী এক অপূর্ব সৌন্দর্যের সঞ্চয়! ‎ ‎গ্রামের মানুষ : আমাদের গ্রামে একমাত্র মুসলিম ধর্মের মানুষ বসবাস করে। আমাদের পাশেই  পুর্বদিকে বেতকান্দি গ্রাম, সেখানে হিন্দু, মুসলিম মিলে মিসে বসবাস  তাদের মধ্যে সাম্প্রদায়িক কোনাে ভেদাভেদ নেই। প্রত্যেকেই প্রত্যেকের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তাই সব মানুষ এখানে সুখে- শান্তিতে বসবাস করে। ‎ ‎গ্রামের মানুষের জীবিকা: আমাদের গ্রামের বেশির ভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে জড়িত। এছাড়া বিদেশে লন্ডন, আমেরিকা, প্রান্স, জার্মানি আরব আমিরাতে সহ বিশ্বের বিভিন্ন জায়গায় রেমিট্যান্স  যুদ্ধা রয়েছে। যার দরুন দেশের অর্থনীতিতে আমাদের গ্রামের বড় ভুমিকা রয়েছে। কিছু মানুষ লেখাপড়া শিখে সরকারী চাকুরি করে। এছাড়া কিছু মানুষ দিনমুজুরি করে জীবিকা নির্বাহ করে। ‎ ‎গ্রামের অর্থনৈতিক উৎস : বাংলাদেশের বেশিরভাগ গ্রামের মানুষই কৃষির উপর নির্ভরশীল। তবে আমাদের গ্রামের চিত্র একটু ভিন্ন। গ্রামের বেশিরভাগ পরিবারেরই একজন করে দেশের বাইরে থাকে। তাদের পাঠানাে। বৈদেশিক মুদ্রা এ গ্রামের মানুষের আর্থিক অবস্থাকে মজবুত করেছে। গ্রামের আয়ের আরেকটি বড় উৎস কুটির শিল্প। এছাড়া কৃষিজাত পণ্য যেমন : ধান, পাট, গম ও নানা ধরনের সবজি তরকারি বিক্রি করেও গ্রামের মানুষ অর্থ রােজগার করে আয়ের পথ সুগম করে থাকে। ‎ ‎গ্রামের প্রতিষ্ঠান: আমাদের গ্রামে একটি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এ ছাড়া দুটি  কাওমী মাদ্রাসা রয়েছে। যার একটি মহিলা টাইটেল মাদরাসা। আরাে রয়েছে একটি স্বাস্থ্য কমপ্লেক্স ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৪/৫টি পাঞ্জেগানা মসজিদ যার মধ্যে একটি জামে মসজিদ। উল্লেখ্য যে এ গ্রামে ধর্মীয় মানুষের পাশাপাশি আলিম-উলামাগন আলহামদুলিল্লাহ বেশি। ‎ ‎গ্রামের সংস্কৃতি: সাংস্কৃতিকভাবে আমাদের গ্রাম খুবই উন্নত। ধর্মীয় আচার-অনুষ্ঠান ওয়াজ মাহফিল  উল্লেখযোগ্য।  এ ছাড়া বিভিন্ন জাতীয় দিবসে স্কুলে অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয়ভাবেও লােকজন নানা অনুষ্ঠানের মধ্যে জাতীয় অনুষ্ঠান  আয়ােজন করে থাকে। ‎ ‎স্বাধীনতা সংগ্রামে গ্রামের অবদান : মহান মুক্তিযুদ্ধে এ গ্রামের মানুষের অবদান অনেক। এ গ্রামের মানুষের সাহসিকতা ও বীরত্বে পাকিস্তানি বাহিনী এ গ্রামে প্রবেশের খুব একটা সুযোগ পায়নি। ‎ ‎ভ্রাতৃত্ব: গ্রাম মানে সুখে-দুঃখে সবাই মিলে মিশে যাওয়া, আর পাড়া-প্রতিবেশী মিলে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া। ‎ ‎উপসংহার : আমাদের কদুপুর গ্রাম আমাদের কাছে খুব প্রিয়। এ গ্রামের প্রকৃতি মায়ায় জড়ানাে। কদুপুরের মানুষ সহজ-সরল ও অতিথিপরায়ণ। কদুপুরের চতুরপাশে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি থাকায় এ গ্রামকে করেছে অন্য সব গ্রাম থেকে আলাদা। কদুপুর গ্রামের শিক্ষিত-দিনমজুর সবাই মিলেমিশে বসবাস করে।

2 লাইক0 মন্তব্য
0 শেয়ার96 ভিউ