Amar Gram: Smart Platform: অ্যাপটি ইনস্টল করুন এবং গ্রামের সাথে সংযুক্ত থাকুন। 🌟Install now 

গ্রামের নতুন গল্প, ছবি ও অনুভূতি জানার জন্য Amar Gram নিউজফিডে ফিরে আসুন।

usama Ajhar

usama Ajhar

আমার গ্রাম

public1 media

স্বপ্ন, যদি বাস্তব হতো— একটা গ্রাম। মাটির ঘর টিনশেড দেয়া। দিনে সবজি ফলাই, মাছ ধরি গরু ছাগল হাঁস-মুরগী পালি। রাইতে তারা দেখি। হাটে আড্ডা দেই। ডিম দুধ সবজি বেইচা চলে যায়। বইও পড়ি। গ্রামের বাচ্চা-কাচ্চারে ইংলিশ, বাংলা পড়াই মাঝে মধ্যে। বোকাসোকা বউ একটা থাকলেও থাকিতে পারে, যে দজ্জাল হউক সমস্যা নাই, লোভী না হলেই চলবে। চামড়া কালোতে কিছু যায় আসে না, দিল সাদা হইলেই চলবে। সেবাযত্ন রোমান্টিক কথাবার্তা না পারুক, মিথ্যা না বললেই চলে। আহহ, কি শান্তির জীবন! কোনও স্ট্রেস নাই, রেট রেইস নাই, তেমন টেনশন নাই। সন্ন্যাসব্রতের প্রাথমিক টার্গেট অবাস্তব গণ্য করে এটাই আমার স্বপ্নের জীবন। সিম্পল এন্ড পিসফুল। সক্ষমতা ভরপুর। পিএইচডি-বিসিএস-লন্ডন-আম্রিকা- টাকা-পয়সা-সম্মান-প্রতিপত্তি-রাজনীতি- অর্থনীতি-আইন এবং পান্ডিত্যের ঝনঝনানি-মাথা হ্যাং-ফেইসবুক- আভিজাত্য-সবকিছুকে কত সহজেই মধ্যমা প্রদর্শন করা যায়!

Post media
ট্যাগChildhood Memories
1 লাইক0 মন্তব্য
0 শেয়ার31 ভিউ