শিশির ভেজা মাটির গন্ধ, ভাসায় মন মধুর,ধানের শীষে দোলে আলো, ঝলমল সোনার গান। প্রকৃতির এই অপরূপ ঢেউ ছুঁয়ে যায় প্রাণ,মেঠোপথে নরম ধুলো, ছড়ায় স্নিগ্ধ তান । বাঁশবাগানের ছায়া পড়ে পুকুরপাড়ের জলে,হাঁসের সারি ভেসে চলে, শান্ত বাতাসের দোলে।চাষার হাতে লাঙল ধরা, মাঠে জাগে নতুন আশা,গ্রামের রূপেই মিশে আছে, আমার ভালোবাসা

Md. Fazlur Rahman
আমার গ্রাম
publicText only